সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বৃদ্ধকে প্রকাশ্যে পিটালেন ইউপি মেম্বার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে গরু চুরির অভিযোগে ৬০ বছর বয়সের এক বৃদ্ধকে শত শত মানুষের সামনে লাঠিপিটা করলেন স্থানীয় মেম্বারের জমসেদ আলী। এ মারপিঠের দৃশ্য মোবাইল ফোনে ধারন করে সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ করা নবীগঞ্জ উপজেলা তোলপাড় চলছে। মেম্বারের লাঠি পিটায় আহত বৃদ্ধ আবু বক্কর (৬০) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ৯ ওয়ার্ড সাতাইহাল গ্রামের স্থানীয় মেম্বার জমশেদ আলী একই গ্রামের বাসিন্দা বৃদ্ধ মোঃ আবু বক্কর (৬০) কে গত রবিবার রাতে সন্দেহজনকভাবে গরু চুরির অপরাধে ডেকে নিয়ে যান তার বাড়ীতে। মিথ্যা অভিযোগে মেম্বারের বাড়িতে আটক করে রাখা হয় বলে অভিযোগ করেন আহত আবু বক্কর।
মেম্বারের নির্যাতনের শিকার আবু বক্কর জানান, তাকে সারা রাত আটক রাখা পর। পরের দিন সোমবার দুপুরে স্থানীয় সাতাইহাল পাচঁ মৌজার খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে আশপাশের গ্রামের অনন্ত ২শতাধিক মানুষের উপস্থিতিতে লাঠি দিয়ে বেধরক পিটুনী ও অমানুষিক নির্যাতন করেন বর্তমান মেম্বার জমশেদ আলী ও তার লোকজন।
এ ব্যাপারে মেম্বার জমসেদ আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “ভরগাঁও গ্রামের তবারকের সাথে গরু চুরিতে সহযোগীতা ও চুরির গরুর মাংস বিক্রি করার কারণে এলাকার লোকজন আবু বক্করের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। তাই জনগনকে সামাল দিতে গিয়ে আমি প্রকাশ্য মারপিঠ করেছি।”
নবীগঞ্জ হাসপাতালে ভর্তি গরীব অসহায় আবু বক্কর আরো জনান, “আমি গরু চুরি করিনি তার প্রমানও পায়নি এলাকার লোকজন। আমি তবারকের কাছ থেকে ১ কেজি মাংস ক্রয় করি এটাই আমার অপরাধ। আমি এলাকাতে যদি চুরি করে থাকি তবে আমার উপর যে শাস্তি প্রদান করা হবে আমি মাথা পেতে নেব।” ঘটনায় নির্যাতিত আবু বক্করের পরিবারের লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এদিকে মারপিটের দৃশ্যটি জনৈক ব্যক্তি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপলোড করে দেয়। উক্ত ভিডিও ক্লিপকে ঘিরে তোলপাড় সৃষ্ঠি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেইসবুকে মারপিটের ভিডিও পোষ্টে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ফেইসবুক ব্যবহারকারীরা। এ নিয়ে উপজেলার নানান স্তরের মানুষের মাঝে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। এক জন জনপ্রতিনিধির ভ‚মিকা কি হওয়া উচিত এ নিয়েও যেন প্রশ্নের শেষ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com