বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকাল ৪টায় বালিখাল বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ৯নং পুকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নানু মিয়ার সভাপতিত্বে ও বিজয় কৃষ্ণ দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার চৌধুরী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহজাহান মিয়া, এডঃ আলা উদ্দিন তালুকদারসহ ইউনিয়ন আওয়ামী পরিবার ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে কাজী আরব আলীকে সভাপতি, অবনী মোহন দাস, সুভাষ চন্দ্র দাস, অরুণ কুমার শীল মাষ্টার, কাজী রশিদ মিয়া, রোহিত বরণ দাসকে সহ-সভাপতি, বিজয় কৃষ্ণ দাসকে সাধারণ সম্পাদক, বাবুল চন্দ্র শীল ও হীরা লাল চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোহিত লাল দাস ও অশোক দাসকে সাংগঠনিক সম্পাদক, জ্যোতিষ চন্দ্র দাসকে আইন বিষয়ক সম্পাদক, প্রমেশ চন্দ্র দাসকে কৃষি বিষয়ক সম্পাদক, মনিন্দ্র দেবনাথকে তথ্য ও গবেষণা সম্পাদক, জগদীশ দাসকে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, প্রণকান্ত দাসকে দপ্তর সম্পাদক, নরোত্তম শীলকে ধর্ম বিষয়ক সম্পাদক, কালীপদ দাসকে প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মহাদেব দাসকে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com