বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গ আজমিরীগঞ্জের ৭ স্কুল মাদ্রাসায় বেন এর বিজ্ঞান প্রকাশনা বিতরন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৯৭ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচঙ্গ আজমিরীগঞ্জের ৭ স্কুল মাদ্রাসায় বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক (বেন) বিজ্ঞান প্রকাশনা বিতরন করেছে। গতকাল বুধবার বানিয়াচঙ্গ এডুকেশন নেটওয়ার্ক এর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, নির্বাহী পরিচালক মুশতাক আহমেদ, পরিচালক সাহাব উদ্দিন ও মতিউর রহমান সকাল সাড়ে ১০ টায় বানিয়াচঙ্গ আদর্শ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিরিন আক্তার এর নিকট বিজ্ঞান প্রকাশনা হস্তান্তর করেন। এ সময় স্কুলের বিজ্ঞান শিক্ষক সাদেকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল হামিদসহ বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুরূপভাবে ডাঃ ইলিয়াছ একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির এর নিকট বিজ্ঞান প্রকাশনা হস্তান্তর করেন। এরপর বেন নেতৃতৃন্দ উপস্থিত হয়ে এল আর সরকারী উচ্চ বিদ্যালয়, বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় এবং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিজ্ঞান শিক্ষকদের নিকট বিজ্ঞান প্রকাশনা হস্তান্তর করেন। অপরাহ্নে বেন নেতৃতৃন্দ বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্স মাওঃ আবদাল হোসেন, ভাইস প্রিন্সিপাল কাজী আতাউর রহমান সহ অন্যান্য শিক্ষকদের নিকট বিজ্ঞান প্রকাশনা হস্তান্তর করেন। ইতোপূর্বে ১৬ ফেব্র“য়ারী মঙ্গলবার আজমিরীগঞ্জের শিবাপাশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক আলমগীর হোসেনের নিকট ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বেন নেতৃবৃন্দ বিজ্ঞান প্রকাশনা হস্তান্তর করেন। এ সময় বানিয়াচং উপজেলা এলসিবিসিই অফিসার দেবাশীষ চৌধুরী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com