বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে যুবকের বিষপানে আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটৃার \ বানিয়াচংয়ে মনের মানুষকে বিয়ে করতে না পেরে শান্ত মিয়া (২২) নামের এক সিএনজি অটোরিকশা চালক বিষপানে অকালে প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ওই বানিয়াচংয়ে রসালো আলোচনার ঝড় বইছে। সে উপজেলা সদরের নন্দিপাড়া মহল­ার নুর ইসলামের পুত্র।
মৃত শান্তর ভাই ফুল মিয়া জানান, শান্ত দীর্ঘদিন ধরে একই গ্রামের নুর হোসেনের কন্যা (১৮) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। স¤প্রতি ওই মেয়ে জনৈক যুবকের সাথে পালিয়ে যাওয়ায় শান্তর পরিবার ওই প্রেম মেনে নেয়নি। এদিকে শান্ত তার প্রেমিকাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠে। এতে বাঁধা হয়ে দাড়ায় তার পিতা। এ ক্ষোভে গত মঙ্গলবার রাত ১২টার দিকে শান্ত সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে রাত ২টায় ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শান্ত মারা যায়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com