সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে ছুরিকাঘাতে নৃশংসভাবে স্ত্রী হত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ নবীগঞ্জের পল­ীতে স্ত্রীকে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করেছে স্বামী। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘাতক স্বামী হচ্ছে ওই গ্রামের মৃত ইসরাইল মিয়ার ছেলে শিপন মিয়া। নিহত স্ত্রীর নাম শেলী বেগম। তাদের ৩ বছরের একটি সন্তান রয়েছে।
Nabiagnj Pic--2 copyo.jpgwrপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে একই গ্রামের ছনর মিয়ার কন্যা শেলী বেগমকে বিয়ে করে শিপন মিয়া। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই ছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সালিস হয়েছে। প্রায় ১ মাস আগে শেলী বেগম স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়ী চলে যায়। পরে স্থানীয় মুরুব্বিয়ান বিষয়টি সমাধান করে শেলী বেগমকে স্বামীর বাড়ি ফিরিয়ে দেন। গত রবিবার রাতে খাওয়া ধাওয়া শেষে শিপন ও শেলী বেগম ঘুমিয়ে পড়েন। রাতে ঘুমন্ত অবস্থায় শেলী বেগমকে ছুরিকাঘাতে হত্যা করে শিপন। সকালে শিপন মিয়ার ঘরের কোন লোকজনের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে বিছানার মধ্যে শেলীর রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।  Nabiagnj Pic--2 copy
শেলী বেগমের পিতা ছনর মিয়া কান্নাজনিত কন্ঠে বলেন, “আমার মেয়ে শেলী বেগমকে তার স্বামী সব সময়ই মারধর করতো। রাতে শিপন ও তার ভাইয়েরা মিলে আমার মেয়েকে খুন করেছে।” এই কথা বলে তিনি বার বার মুর্চা যাচ্ছিলেন।
শেলী বেগমের মা সামছুন্নেহার বলেন, “আমার মেয়েকে তার স্বামীর বাড়ির লোকজন খুন করেছে, আমরা তার সঠিক বিচার চাই।”
থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার জানান, “৪ বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল, বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলে আসছিল, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি পরিকল্পিত হত্যা।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com