বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ৫ শিশু নিখোঁজ

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৩৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ বাহুবলে দু’দিনে ৫ শিশু নিখোঁজ হয়েছে। ঘটনাটি এলাকায় অভিভাবক মহলে উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ও গতকাল শনিবার। এ ব্যাপারে গতকাল শনিবার বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, বাহুবল উপজেলা ভাদেশ্বর ইউনিয়নের অন্তর্গত সুন্দ্রাটিকি গ্রামের মোঃ ওয়াহিদ মিয়ার পুত্র স্থানীয় সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজ-এর পুত্র একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র একই বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদির-এর পুত্র সুন্দ্রাটিকি মাদরাসার ছাত্র ইসমাঈল হোসেন (১০) শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বাড়ির পাশের মাঠে খেলাধুলা করতে যায়। সন্ধ্যার পরও তারা স্ব-স্ব বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা খোজাখুজি করতে থাকেন। কোথাও তাদের সন্ধান না পেয়ে শুক্রবার রাতেই উপজেলার সর্বত্র মাইকযোগে নিখোঁজ সংবাদটি প্রচার করা হয়। গতকাল শনিবার দুপুর পর্যন্ত উলে­খিত ৪ শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া আহমেদ শুভ-এর পিতা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরী করেন।
এদিকে, গতকাল শনিবার দুপুরে উপজেলার রাজাপুর গ্রামের মাহমুদুর রহমান (৬) নামে অপর এক শিশু নিখোঁজ হয়ে। বিকেলে মাইকযোগে তার নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শিশুদের সন্ধান মেলেনি। নিখোঁজ ৫ শিশুকে হারিয়ে পরিবারগুলোতে চলছে কান্নার রোল। এলাকার অভিভাবক মহলে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com