রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কৃষক পরিবারের উদ্যোগে রিচি গ্রামে সু-সজ্জিত মসজিদ নির্মাণ

  • আপডেট টাইম শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মহান আল­াহ-তায়ালার ইচ্ছেয় একটি কৃষক পরিবারের আর্থিক ও সামাজিকভাবে সফল উত্থান ঘটায় শুকরিয়ানা স্বরূপ নিজ অর্থায়নে হবিগঞ্জ সদর উপজেলাধীন রিচি গ্রামের ঈশানকোনা পশ্চিমহাটি মহল­ায় একটি সুজ্জিত মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। হাজী মকসুদ আলী পরিবারের পক্ষ থেকে শুক্রবার দুপুরে বহুতল ফাউন্ডেশন নিয়ে প্রতিষ্ঠিত হাজী ইনছান উল­াহ নামে এই জামে মসজিদটি উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। এ সময় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজী মকসুদ আলীর সভাপতিত্বে এবং জিতু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি ঈশানকোনা পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব আরব আলী, রিচি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ প্রমুখ। প্রধান অতিথি এমপি জাহির আল­াহর ঘর মসজিদ নির্মাণের মতো এমনিভাবে মহতি উদ্যোগে সকল বিত্তবান মুসলমানকে এগিয়ে আসার আহবান জানিয়ে নির্মিত ইনছান উল­াহ মসজিদটির আরও উন্নয়নের জন্য দেড় লাখ টাকা অনুদান ঘোষনা সহ মুসল­ীদের যাতায়াতের জন্য একটি সড়ক নির্মানের প্রতিশ্র“তি দেন। পরবর্তীতে মিলাদ মাহফিল ও শিরনী বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com