শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা যুব জমিয়তের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বাংলাদেশ যুব জমিয়ত হবিগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার আহŸায়ক মুফতি আমীর আহমদে। সদস্য সচিব শেখ হিফজুর রহমান, বশীর আহমদ ও শেখ জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়ত সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খূল হাদীস আল­ামা তাফাজ্জুল হক। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাজমুল হাসান, জেলা জমিয়ত সাধারণ সম্পাদক মুফতী সিদ্দিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুব জমিয়ত সভাপতি মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী। এছাড়াও বক্তব্য রাখনে, জেলা জমিয়ত সহ-সভাপতি আলহাজ্ব ফরিদ উল­াহ, শায়খ মাওলানা মুখলিছুর রহমান, কেন্দ্রীয় যুব জমিয়ত সাধারণ সম্পাদক মুফতী গোলাম মাওলা, মুফতী আব্দুল হান্নান, মাওলানা রুহুল আমী, মুফতী আল-আমীন কাসেমী, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সৈয়দ তানভীর, জেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফেজ মাওলানা হাফহীমুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ এখলাছুর রহমান, মাওলানা আব্দুল করিম আজহার, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আলী আমজাদ কাসেমী, হাফেজ তাওহীদুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে কেন্দ্রীয় যুব জমিয়ত সভাপতি মাওঃ শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমী মুফতি আমির আহমদকে সভাপতি, আলহাজ্ব হাফেজ শেখ হিফজুর রহমানকে সাধারণ সম্পাদক ও মাওঃ শেখ জয়নাল আবেদীনকে সাংগঠনিক সম্পাদক করে জেলা যুব জমিয়তের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com