বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

২ দিন ব্যাপী হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) ওরস মোবারক সমাপ্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ গত বুধ ও বৃহস্পতিবার নবীগঞ্জ চৌকি বিলপাড় হযরত শাহজালাল (রঃ) সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) ঔরস মোবারক সমাপ্ত হয়। বুধবার ছিল মাজার সংলগ্ন তার অধঃস্তন পুরুষ লাখেরাজ সাকির মোহাম্মদ খানে বাড়ীতে আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসায় সকাল ১০ ঘটিকা হতে পবিত্র কোরআন খতম ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মাদ্রাসার ছাত্র আব্দুল মুকিত পবিত্র কোরআন হিফজ করায় তাকে পাগড়ি প্রদান করা হয়। বাদ জোহর মোতাওয়াল­ী আব্দুল হামিদ চৌধুরীর পক্ষে মাজারে গিলাফ ছড়ান সাইদুর রহমান চৌধুরী (সাফী), বজলুর রহমান, মাহতাব উদ্দিন, মাসুক চৌধুরী, মোকারীম চৌধুরী, হাফেজ গিয়াস উদ্দিন, মোতাহের চৌধুরী, ফরিদ মিয়া, হাফেজ ইব্রাহিম ভুইয়া, হাফেজ মোঃ মিজান, মোঃ সায়েমসহ অন্যান্যরা। বৃহস্পতিবার সকাল থেকে জোহর পর্যন্ত ছিল পবিত্র কোরআন খতম বাদ আছর ছিল মাজার মসজিদে মিলাদ মাহফিল ও মোতাওয়াল­ী পরিবারের পক্ষ থেকে মাজারের শিরনী বিতরণ এবং বাদ মাগরিব মোতাওয়াল­ী মঞ্জিলে জিগির আজগার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত পবিত্র ওরস মোবারকে দেশ-বিদেশের হাজার হাজার মানুষের সমাগম হয়। ওরস মোবারক শান্তিপূর্নভাবে শেষ হওয়ায় এলাকাবাসী জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহ তাজ উদ্দিন কোরেশী মাজার শরীফের মোতাওয়াল­ী আব্দুল হামিদ চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com