রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হলদারপুরে মোবাইলে ফ্লেক্সিলোড নিয়ে সংঘর্ষ \ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৫১ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া \ বানিয়াচংয়ের হলদারপুর গ্রামে মোবাইল ফোনের রিচার্জ কার্ড নিয়ে দু’যুবকের মধ্যে বাগবিতন্ডার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধ-শতাধিক লোক আহত হয়েছে। গতকাল বুধবার সকালে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের পর ওই গ্রামের সজলু মিয়ার ছেলে ব্যবসায়ী রুবেল মিয়ার দোকানে মোবাইল ফোনের কার্ড চায় একই গ্রামের ফুল মিয়ার ছেলে শোয়েব মিয়া। কিন্তু রুবেল কার্ড নাই বলায় তাদের মাঝে ঝগড়া হয়। এক পর্যায়ে শোয়েব ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী রুবেলের উপর চড়াও হয়। পরে সেখানে উপস্থিত লোকজন বিষয়টি মিমাংসা করে দেন। এরই জের ধরে গতকাল বুধবার সকালে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে গুরুতর আহতদের মাঝে আব্দুল কাইয়ুম (৩০), জহুর আলী (৪০), আতাউর (৩৫), কামরুল ইসলাম (৫০), তোফাজ্জল (২৫), মামুন (২০), গোলাপ মিয়া (৬০), ওয়াজিত (৫০), শিবলু (৩০), আবু তাহের (৬০), জুলহাস (২৫), বাবুল (৩৫), পলাশ (১৫), আবু মিয়া (৫০), আফজল (৪০), নুরুল আমিন (১৭), আবুল আহাদকে (৩৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com