বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে বাড়ীর সীমানা নিয়ে সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের হিমালিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আঃ জাহির সরকারের স্ত্রী চাঁন বানু (৭০) ও তার বোন তারা বানু (৬৫) ও পুত্রবধু সুখিলা খাতুন (৩২) সহ একই পরিবারের ৫জনকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মদন ছড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে ৫জনকে গুরুতর আহত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ওই এলাকার জিতু মিয়ার স্ত্রী সুখিলা খাতুন (৩২) এর গর্ভ অবস্থায় তাকে পিটিয়ে গুরুতর আহত করলে কর্তব্যরত ডাক্তার তাকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
মৃত মুক্তিযোদ্ধা আঃ জাহির সরকারের স্ত্রী চাঁন বানু জানায়, উপজেলার হিমালিয়া একই গ্রামের মৃত সুলতান উল­ার পুত্র করিম উল­া, আঃ হাই ওরফে ফোটই মিয়ার পুত্র ছাদেক মিয়া, মৃত আঃ মতলিবের পুত্র আঃ হাসিম, করিম উল­ার পুত্র কাশেমসহ একদল দুর্বৃত্ত জিতু মিয়ার বসত বাড়ী সীম সীমানা নিয়ে কেন্দ্র করে এক পর্যায়ে মুক্তিযোদ্ধার স্ত্রী চাঁন বানুর সাথে কথা কাটাকাটি হলে এ সময় জিতু মিয়ার স্ত্রী বাধা দিতে আসলে উত্তেজিত হয়ে কাশেম মিয়াসহ তার দলবল মিলে হামলায় চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com