বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে কমিউনিস্ট পার্টির পদযাত্রা ও হাটসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ সা¤প্রদায়িকতা, জঙ্গীবাজ ও লুটপাটতন্ত্রের বিরুদ্ধে গ্রামীণ জনগোষ্ঠীকে জেগে উঠার আহবান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির উদ্যোগে চুনারুঘাটের বিভিন্ন অঞ্চলে পদযাত্রা ও হাটসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসাবে এ কর্মসূচী পালন করা হয়। গতকাল  ২টা থেকে শুরু হয়ে রাজার বাজার, বাসুল­াবাজার, ভুলারজুম বাজার ও নালমূখ বাজারে এসে সভা করে শেষ হয়। এ সকল হাটসভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, চুনারুঘাট শাখার সাধারণ সম্পাদক কমরেড আঃ রশিদ জেলা কমিটির অন্যতম নেতা কমরেড আব্দুল হক মামুন, আরিফুর রহমান জিতু, মোহাম্মদ আলী, লিয়াকত আলী, ছাত্র ইউনিয়ন নেতা আক্তার হোসেন প্রমুখ। সভায় বক্তাগণ দ্বি-দলীয় রাজনীতির মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক শক্তির উত্থান ঘটানোর জন্য গ্রামের মানুষকে জেগে উঠার আহবান জানান। বক্তাগণ আরো বলেন দুই দল জোট বেধে পালাক্রমে দীর্ঘদিন দেশ পরিচালনা করলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি, আইনের শাসনও হয়নি। নাগরিকরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত। ৮০ ভাগ গরীব কৃষক মেহনতি মানুষের ভাগ্য বদল হয়নি। শুধুমাত্র ক্ষমতাকেন্দ্রীক মানুষের ভাগ্য বদল হয়েছে। সুশাসনের পরিবর্তে তারা সন্ত্রাস ও লুটপাটতন্ত্র চালু করেছে। তাই এই পঁচাগলা রাজনীতির বিপরীতে ন্যায় ভিত্তিক, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামে অংশগ্রহণের প্রস্তুতি নেয়ারও আহবান জানানো হয়। তাই গ্রামে গ্রামে একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি গঠন করা দরকার।
এছাড়াও হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে গত শুক্রবার বিকাল ৫টায় লাডুম বাজারে হাটসভা অনুষ্ঠিত হয়। মোঃ সামছু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, রিচি শাখার সাধারণ সম্পাদক কমরেড মঞ্জিল মিয়া, মোঃ সাহেব আলী, ছাত্রনেতা দেবেশ ঋষি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com