সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

উচাইলে সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

  • আপডেট টাইম শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে।
আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজিউড়া ইউনিয়নের উচাইল চারিনাও গ্রামে জজ মিয়ার সাথে একই গ্রামের জহুর আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল উভয়পক্ষ বিরোধীয় ভূমিতে মাটি কাটতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত জালাল মিয়া (৩৫), আক্তার মিয়া (৩৫), সিরাজ আলী (৭০), আব্দুল আওয়াল (৩৫), মোশারলফ (২৫), আব্দুর রউফ (৩০), সিজিল মিয়া (৪৫), বদরুল মিয়া (৩৫), আহাম্মদ আলী (২০), আছমা খাতুন (৩৫), তাছলিমা (৩০) ও এংরাজ বিবি (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মাঝে জহুর আলীকে মুমুর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে আহতরা হাসপাতালে আসার পথে ফের সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হয়। ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com