সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নির্বাচিত হলে উন্নয়ন করাই হবে আমার কাজ-শংকর পাল

  • আপডেট টাইম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী শংকর পাল বলেছেন, জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক দল। জাতীয় পার্টিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের স্থান নেই। জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আমি পল্লীবন্ধু এরশাদের লাঙ্গল নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করছি। তিনি বলেন, আপনাদের ভোট নিয়ে অনেকেই নির্বাচিত হয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছেন। কিন্তু আপনাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হয়ে আপনাদের ভাগ্যের উন্নয়নের চেষ্টা করবো।
গতকাল বানিয়াচঙ্গ উপজেলার মার্কুলী বাজারে জাতীয় পার্টি আয়োজিত নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। জাপা নেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সুদীপ বর্মনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় তাজ উদ্দিন আহমেদ বাবুল, প্রচার সম্পাদক আবু বকর খাঁন, খান জাহান, মুক্তিযোদ্ধ মনীন্দ্র বাবু, সোহেল আহমেদসহ জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া তিনি গতকাল রাতে পুকড়া ইউনিয়নের রামগঞ্জ গ্রামের ডাঃ দুধু মিয়া সভাপতিত্বে এবং নরুল ইসলামের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এদিকে শনিবার আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর ও বানিয়াচঙ্গ উপজেলা আড়িয়ামুগুর গ্রামে আয়োজিত নির্বাচনীয় সভায় বক্তব্য রাখেন সভায় বক্তারা জাপা নেতা শংকর পালকে নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com