বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৮০ বা পড়া হয়েছে

এ টি এম সালাম, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জ শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়েছে। প্রায় ২০লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে নবীগঞ্জ শহরের প্রাণকেন্দ্র নবীগঞ্জ-শেরপুর রোডের কর্মসংস্থান ব্যাংক সংলগ্ন মহসিন প্লাজায় অবস্থিত ব্যবসায়ী রমা রায়ের মালিকানাধীন সাগর হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিজ দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
IMG-20160202-WA0011 copyফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে সাগর হার্ডওয়ার এন্ড ভ্যারাইটিজ দোকানের পিছনের গুদামের ভিতরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ওই গুদামে গ্যাস সিলিন্ডার, স্পিট, প্লাস্টিক আসবাপত্র ও পলিথিন সামগ্রি রাখা ছিল। মূহুর্তেই পুরো গুদামে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী দোকান ও বাসাবাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বাসাবাড়ি ও দোকান থেকে লোকজন নিরাপদ আশ্রয়ে ছুটাছুটি শুরু করে। তাৎক্ষণিক দমকল ফায়ারসার্ভিসে খবর দেয়া হলে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল­াহ, নবনিবার্চিত মেয়র  আলহাজ্ব ছাবিবর আহমদ চৌধুরী ও ওসি আব্দুল বাতন খাঁনসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দোকান মালিক রমাপদ রায় জানান, অগ্নিকাণ্ডে তার ব্যবসা প্রতিষ্টানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিসাধিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com