বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২ \ চালক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৮৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট-মাধবপুর আঞ্চলিক সড়কের আমতলী নামকস্থানে সিএনজি ও বালি বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের মৃত মফিজ উল­ার ছেলে শহীদ মিয়া (৫০) ও চানপুর বস্তি এলাকার আব্দুল হামিদের ছেলে সিএনজি চালক হারুন মিয়া (৩৫)। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

Exif_JPEG_420

Exif_JPEG_420

স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট থেকে বালি বুঝাই একটি ট্রাক সিলেট (ট-১১-০০৭০) ব্রাক্ষনবাড়িয়ার উদ্দ্যেশে যাচ্ছিল। পথিমধ্যে চুনারুঘাট-মাধবপুর আঞ্চলিক সড়কের আমতলী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রিবাহি সিএনজি’র সাথে সংঘর্ষ হয়। এতে শহিদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় সিএনজি চালক হারুন মিয়াকে সিলেট নেয়ার পথে সে মারা যায়। এ সময় উত্তেজিত জনতা চুনারুঘাট-মাধবপুর সড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাবাভিক করেন। এ ঘটনায় পুলিশ ট্রাক চালক মনির মিয়া (৩০) কে আটক করেছে। সে বি-বাড়ীয়া জেলার ভাদেশ^র গ্রামের জারু মিয়ার ছেলে। আহতরা হলেন- চান্দপুর বস্তি এলাকার হাবিবুল­ার ছেলে তারা মিয়া (৪০), তাজুল মিয়া (৩০) ও হবিগঞ্জ সদর উপজেলার সুহেল (৩০)। আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন- দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com