বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

গুনই গ্রামে অপচিকিৎসায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে অপচিকিৎসায় আলমগীর হোসেন (৮) নামের এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে হাসপাতাল থেকে তড়িগড়ি করে লাশ নিয়ে যাওয়ায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ওই ছাত্রের পিতা আমজাদ আলী জানান, গত মঙ্গলবার মাদ্রাসা থেকে আসার পথে সে রাস্তায় হোচট খেয়ে পড়ে যায়। ইমামবাড়ি বাজারের এক হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে ঔষধপত্র ও ইনজেকশন দেয়। দিনে দিনে তার অবস্থার অবনতি হতে থাকে। এমতাবস্থায় গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। এদিকে ওই গ্রামের কতিপয় মাতব্বর তড়িগড়ি করে লাশ নিয়ে যায় হাসপাতাল থেকে। এ সময় আমজাদ আলী জানান, তার পুত্র অপচিকিৎসায় মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com