সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ইনাতগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৩

  • আপডেট টাইম রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬
  • ৬২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মগ বাজার এলাকার মাওঃ হাবিবুর রহমান (৫০) ও নারায়নগঞ্জ এলাকার মাওঃ আব্বাস আলী (৫২) গত মঙ্গলবার সকালে তাবলীগের জন্য আসেন ইনাতগঞ্জের পাশ্ববর্তী জালালপুর মাদ্রাসায়। গত তিন দিন ধরে উক্ত মাদ্রাসা মসজিদে তারা অবস্থান করছিলেন। গতকাল শনিবার বিকেলে তারা ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে ইনাতগঞ্জ বাজার থেকে মাদ্রাসা মসজিদে যাচ্ছিলেন। অটোরিক্সাটি স্থানীয় গোতগাঁও গ্রামের কাছে পৌছলে অপর দিক থেকে আসা একটি কার অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। সাথে সাথে রিক্সাটি দুমড়ে মুছড়ে যায়। ফলে রিক্সা চালক ইনাতগঞ্জের ইকবাল হোসেন (৩০) সহ ৩ জনই আহত হন। গুরুতর আহত আহত মাওঃ হাবিবুর রহমান ও মাওঃ আব্বাস আলী দু’জনেরই হাত ভেঙ্গে যাওয়ার দ্রুত তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com