বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে শালিসে নিস্পত্তির পর বিরোধপূর্ণ জায়গায় পূণরায় বাধাঁ নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬
  • ৫৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থ গ্রামে পূর্ব বিরোধপুর্ণ জায়গা চেয়ারম্যান ও স্থানীয় মুরুব্বীদের মধ্যস্থায় নিষ্পত্তি হওয়ার পর আবারো নতুন করে বাধাঁ দেয়ার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ওই গ্রামের সমাজ মিয়ার সাথে একই গ্রামের বারিক মিয়াগংদের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত মাসে সমাজ মিয়া বিদেশ থাকায় তার পক্ষে তার ভাতিজা জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন। ওই মামলায় ইয়ান উল­ার পুত্র ফুল মিয়া মামলা স্বাক্ষী দেয়ায় স¤প্রতি ওই বাজারে ইয়ান উল­াকে উদ্দেশ্য করে প্রতিপক্ষের এক ব্যক্তি গালিগালিজ করেন। এর প্রতিবাদ করলে ওই ব্যক্তির সাথে ইয়ান উল­ার বাকবিতন্ডা হয়। এ সময় স্থানীয় লোকজনের হস্তক্ষেপে তাদের মাঝে উত্তেজনা প্রশমিত হয়। কিন্তু একই সময় ইয়ান উল­া মাটিতে পড়ে যান। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইয়ান উল­া মারা যান। স্থানীয় লোজন জানায় ইয়ান উল­া মারা যাবার পর থেকে ঘটনায় অভিযুক্ত বারিক মিয়া আত্মগোপন করে আছেন। পিতার মৃত্যুর খবর শুনে সৌদি প্রবাসী পুত্র মতিউর রহমান (রং মিয়া) দেশে এসে পিতার দাফন কাজ সম্পন্ন করেন।
উলে­খ্য যে, দৈত্যরদেব মৌজার জেল এল নং ১৯৬, ১৯৯ এস এ খতিয়ান ৪৯৭ ডিপি খতিয়ান ১০২ দাগ নং ৯১১  মোট ২২ শতক জায়গা বারিক মিয়া, ফারুক মিয়া ও সমাজ মিয়া মালিক ও দখলদার রয়েছেন। এর মধ্যে ফারুক মিয়ার ৩ শতক জায়গা মতিউর রহমান রং মিয়া ক্রয় করেন। ওই জায়গায় রং মিয়া সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে বারিক মিয়া বাধা প্রদান করেন। পরে স্থানীয় চেয়ারম্যান আবুল খয়ের গোলাপ, কদ্দুস মিয়া, তোতা মিয়া, লেবু মিয়া, ফারুক মিয়া, আকামত আলীসহ স্থানীয় আরো মুরুব্বীদের নিয়ে গত ২২ ডিসেম্বর সালিশ বৈঠকে উভয় পক্ষের বিরোধ সমাধান করা হয়। এর কিছুদিন পরই সমাজ মিয়ার সাথে বারিক মিয়ার বিরোধ দেখা দেয়। এ নিয়ে সমাজ মিয়ার ভাতিজা একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com