শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

রশিদপুর থেকে ২ ড্রাম চোরাই ডিজেল উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবল উপজেলার রশিদপুর থেকে ২ ড্রাম চোরাই ডিজেল তেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাকারবারী পালিয়ে যায়। গত বুধবার দুপুরে শ্রীমঙ্গল জিআরপি পুলিশ অভিযান চালিয়ে রশিদপুর রেলওয়ে বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এ তেল উদ্ধার করেন। গত বুধবার স্থানীয় সংবাদপত্রে রশিদপুর ও চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি রেলওয়ে রুটে প্রতিদিন অভিনব কায়দায় চুরি হচ্ছে আন্তঃনগর ট্রেনের তেল এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর পুলিশ চোরাকারবারীদের ধরতে অভিযান চালায়।
উলে­খ্য ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এবং সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা ও চট্টগ্রামগামী উদয়ন, পাহাড়িকা, জালালাবাদ, জয়ন্তিকা, উপবন, পারাবত ও সুরমা মেইলসহ মালবাহি ট্রেনের চালকের রুম থেকে কৌশলে ইঞ্জিন রুমে ঢুকে পাইপ খুলে বড় বড় ১০০ লিটারের ড্রামে ভর্তি করে এখন তা পাচার করা হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, এই তেল চুরির মূল হোতারা এবার স্থান পাল্টানোর পাশাপাশি চুরির কৌশলও পাল্টে ফেলেছে। আগে প্লাষ্টিকের বস্তায় করে রিক্সাযোগে তেল পাচার করা হলেও এখন ইঞ্জিন রুম থেকে সরু পাইপ দিয়ে তেল বের করে। পরে ড্রামে ভরে তা বস্তাবন্দি করে ষ্টেশনের নির্ধারিত স্থানে ফেলে দেয়। আগে থেকে দাঁড়িয়ে থাকা ক্রেতা বা দালালরা তা সংগ্রহ করে।
একটি সূত্রে জানা যায়, প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার পর্যন্ত তেল বিক্রি করে একেকজন দালাল। নাম প্রকাশে অনিচ্ছুক এক রেলওয়ে কর্মকর্তা জানান, তেল চুরি তো খুব কমন বিষয়। এই বিষয় নিয়ে আপনাদের মাথা না ঘামালেও চলবে। ইতিপূর্বে স্থানীয় পত্রিকায় শায়েস্তাগঞ্জ ও সুতাং রেল ষ্টেশন থেকে অসাধু রেল কর্মচারির যোগসাজশে লাখ লাখ টাকার তেল চুরি সংক্রান্ত সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতায় কিছুদিন তা বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমানে আবারও এ চক্রটি সক্রিয় হয়ে উঠেছে।
সূত্র জানায়, এই চোরাই তেল সিন্ডিকেট রেলওয়ে নিরাপত্তা বিভাগসহ রেলের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে দেদারসে এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত মালবাহী বা যাত্রীবাহী রেলগাড়ির ইঞ্জিনের ক্যাপসুল খুলে শত-শত লিটার ডিজেল তেল নামানো হয়ে থাকে। চোরাই সিন্ডিকেটের লোকদের নিকট প্রতিটি রেল চালকের মোবাইল ফোন নম্বর রয়েছে। কখন কোন সময় গাড়িগুলো ষ্টেশনে এসে পৌঁছাবে পূর্ব থেকেই জানানো হয়। ঠিক সেই মূহুর্তে সিন্ডিকেটের লোকজন হাতে প্লাষ্টিক ড্রাম নিয়ে প্রস্তুত হয়ে প্রথম সিগন্যাল এর নিকট পৌঁছে যায়। চালক গাড়িটির গতি কমিয়ে দিলে তারা গাড়িতে উঠে ইঞ্জিনের ক্যাপসুল খুলে ৩০ থেকে ৩৫ মিনিটের মধ্যে ২০০ থেকে ২৫০ লিটার তেল বের করে দ্রুত স্থান ত্যাগ করে। অভিযোগ রয়েছে, এ অপকর্মে যোগাসাজশ রয়েছে কোন কোন অসাধু ষ্টেশন মাষ্টার। বর্তমান তেলের মূল্য অনুযায়ী প্রতি লিটার তেল ৪০ টাকা কমে ক্রয় করে থাকে দুর্বৃত্তরা। এভাবে চলতে থাকলে জাতীয় সম্পদ মারাত্মক ক্ষতিগ্রস্থ হবে। অচিরেই রেলওয়ে মুখ থুবড়ে পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com