বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে প্রাইমারী শিক্ষকদের বেতন ফিক্সেশন বাণিজ্যকে কেন্দ্র করে দু’পক্ষে হামলা-পাল্টা হামলা

  • আপডেট টাইম বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বাহুবলে প্রাইমারী শিক্ষকদের বেতন ফিক্সেশন বাণিজ্যকে কেন্দ্র করে দু’পক্ষে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম আহত হয়েছেন। বিষয়টি উপজেলা সদরে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামোতে প্রাথমিক শিক্ষকদের বেতন পূনঃনির্ধারণ (ফিক্সেশন) কাজ শুরু হয়েছে। চলতি মাসের শুরুর দিকে জনৈক প্রধান শিক্ষক (সদ্য জাতীয়করণকৃত) শফিকুল ইসলাম ও তার সহযোগীরা শিক্ষকদের বেতন ফিক্সেশন বাণিজ্যের উদ্যোগ নেন। তারা প্রতি সহকারী শিক্ষকের বেতন ফিক্সেশন কাজের জন্য ৪’শ টাকা করে দাবি করেন। এ অবস্থায় সহকারী শিক্ষক শাহজাহান তালুকদার ও তার সহযোগীরা বেতন ফিক্সেশনের জন্য ২৫০ টাকা করে নেবেন বলে প্রচার করে। কিছু সংখ্যক শিক্ষক তাদের হাতে বেতন ফিক্সেশনের দায়িত্ব প্রদান করলে তারা কাজে নামেন। এ অবস্থায় বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম ও তার সহযোগীরা এ কাজের জন্য ১২০ টাকা হারে নিয়ে ফিক্সেশন কাজ শুরু করেন। এতে শফিকুল ইসলাম ও শাহজাহান তালুকদারদের ফিক্সেশন বাণিজ্য লাঠে উঠে। এ অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শাহজাহান তালুকদারের গ্র“প ও শহীদুল আলমের গ্র“পের মাঝে শিক্ষা অফিসেই হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরই শিক্ষা অফিস প্রাঙ্গনে লাঠিসোটা হাতে শহীদুল আলম ও শাহজাহান তালুকাদারের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শহীদুল আলম আহত হন। এ সব ঘটনার সময় অফিসেই অসহায়ের মতো অবস্থান করছিলেন উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন চন্দ।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন চন্দ-এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে কে, কাকে, কি কারণে হামলা করেছে- তা তিনি জানেন না বলে দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com