শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

“আধ্যাত্মিক সাধক মরমী কবি” সৈয়দ শাহ্ নূর (রঃ) এর বার্ষিক ওরস আজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬
  • ১৬৮২ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে \ আধ্যাত্মিক সাধক, মরমী কবি ও হযরত শাহজালাল (রঃ)-এর বংশধর সৈয়দ শাহ্ নূর (রঃ)-এর বার্ষিক ওরস মোবারক আজ মঙ্গলবার ৬ মাঘ সকাল থেকে শুরু করে পরদিন বুধবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশের সমাপ্তি ঘটবে। পীর আউলিয়ার পূণ্যভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার জালাল সাফ গ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেকান ও ভক্তবৃন্দ আসেন মাজার জিয়ারতে।
ইতিহাস ও প্রবীণদের নিকট থেকে জানা যায়, সৈয়দ শাহ নূর (রঃ) যেখানেই গেছেন তার গুণাবলী, তৌহিদী রোশনাই মানুষকে বিমোহিত করেছে। মানুষ দলে দলে তাঁর সংস্পর্শে এসেছে অনুরক্ত হয়েছে এবং থাকার জন্য বাড়ী ঘর তৈরী করে দিয়েছে। কিছুদিন অবস্থান করে হঠাৎ করে উধাও হয়ে যেতেন তিনি। এভাবে বৃহত্তর সিলেট জুরে বিভিন্ন অঞ্চলে তিনির ৫৪টি বাড়ী রয়েছে বলে জানা গেছে। আর এসব বাড়ীগুলি সৈয়দ শাহনূর (রঃ) এর স্মৃতি বহন করে আজও দাঁড়িয়ে আছে। বাড়ীগুলোর মধ্যে উলে­খ যোগ্য হল নবীগঞ্জের জালালসাফ আদর্শ গ্রাম, আমুকোনা, মৌলভীবাজার দণিবালী, রাজনগরের লামুয়া, বালাগঞ্জের ইছবপুর, করিমগঞ্জের চাপঘাট পরগনার লালার চক গ্রামে ও জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে সহ আরো অনেক জায়গায়। তিনি যেখানেই যেতেন সঙ্গী সাথীগণও সাথে থাকতেন।
সৈয়দ শাহ নূর (রঃ)-এর বংশধর অত্র মাজার খাদিম সৈয়দ আব্দুল জাকি (কাচা মিয়া)র’ কাছ থেকে জানা যায়, নবীগঞ্জে জালালসাফ গ্রামে আগমনের কথা ও চির সমাহিত কথা। সৈয়দ শাহ নূর ১৭৩০ সালে জন্মগ্রহন করেন। ১৮৪২ সালের পরে তিনি জগন্নাথপুরে আসেন এখানে দীর্ঘদিন অবস্থান করেন। বয়স যখন একশত অতিক্রম হওয়ার পরও মন ঘরে থাকতে চাইলোনা। একদিন তিনির স্ত্রী সৈয়দা ছামিনা বানুকে বললেন “চল বেরিয়ে পড়ি আমার আর এখানে থাকতে ইচ্ছে হচ্ছেনা” স্ত্রী বললেন এই বুড়ো বয়সে আমি আর পারছিনা। এর কিছুদিন পর স্ত্রী ও পুত্র সৈয়দ আব্দুল জব্বারকে সৈয়দপুরে রেখে বেরিয়ে পড়েন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নবীগঞ্জের জালালসাফ গ্রামে এক মুরীদের বাড়িতে আসেন। এর আগেও এখানে অনেক এসেছেন। এভাবে তিনি যেখানে গেছেন ঘটনাক্রমে কোন না কোন কেরামতি দেখিয়েছেন। এর কিছুদিন পর ১৮৫৬ সালে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের পর তিনির কথা মত শাখা বরাক নদীর তীরে জালালসাফ গ্রামে সমাহিত করা হয়। এর পর থেকে ৬ই মাঘ বার্ষিক ওরশে হাজার হাজার লোকের সমাগম ঘটে জালাল সাফ গ্রামে। আশেকান বক্তবৃন্দ এই মহান আধ্যাত্মিক সাধকের মাজারে এসে ভীড় জমান সওয়াব হাসিলের মানসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com