শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সফিকুর রহমানের দাফন সম্পন্ন \ শোক

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সফিকুর রহমানকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার ছোট বহুলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে তিনি ইন্তেকাল করেন। হবিগঞ্জ ঈদগাহ ময়দানে ১ম জানাজার নামাজ ও গ্রামের বাড়িতে ২য় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম ডাক্তার সফিকুর রহমান ভারপ্রাপ্ত সিভিল সার্জন, চুনারুঘাট, নবীগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব পালন করেন। সরকারী চাকুরী থেকে অবসর গ্রহনের পর তিনি সামাজিক কল্যান মূলক কর্মকান্ডের সাথে জড়িত হন। ডাক্তার সফিকুর রহমানের ৩ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছেন। তার একমাত্র ভাই লুৎফুর রহমান জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা।
এদিকে ডাঃ সফিকুর রহমানের মৃত্যুতের গভীর শোক প্রকাশ করেছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএমএ এবং স্বাচিপের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিভিল সার্জন দেবপদ রায়, জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ অসিত রঞ্জন দাশ, জেলা বিএমএ’র যুগ্ম সম্পাদক ডাঃ সৈয়দ মুজিজুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মখলিছুর রহমান উজ্জল, সদর হাসপাতালের আরএমও আবু নাঈম মাহমুদ হাসানসহ বিএমএ ও স্বাচিপের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্তপরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞানপ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com