সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে কলেজ ছাত্রকে মারধর প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬
  • ৬২৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রকে মারধর করেছে পরিবহন শ্রমিকরা। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। গতকাল সকালের দিকে মাধবপুর বাসষ্ট্যান্ডে ওই ছাত্রকে মারধরের ঘটনাটি ঘটে। মাধবপুর কলেজের অধ্যাপক পংকজ কুমার রায় জানান, গতকাল শনিবার সকাল ১০টার দিকে ১ম বর্ষের ছাত্র অপু মিয়া কলেজে আসার উদ্দেশ্যে মাধবপুর বাসষ্ট্যান্ড থেকে হবিগঞ্জগামী একটি লোকাল বাসে উঠে। এ সময় সিটে বসাকে কেন্দ্র করে অপু মিয়াকে বাস থেকে নামিয়ে শ্রমিকরা মারধর করে। এ সংবাদ কলেজে ছড়িয়ে পড়লে কলেজের শত শত বিক্ষুব্ধ ছাত্র ঢাকা-কলেজের সামনে সিলেট মহাসড়ক অবরোধ করে। ঘন্টাব্যাপী অবরোধ চলাকলে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে ছাত্র শিক্ষস্থতি শান্ত করেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com