সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে প্রবাসীর তালাবদ্ধ ঘর আগুনে পুড়ে ছাই

  • আপডেট টাইম রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬
  • ৫৩৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ বাহুবলে প্রবাসীর তালাবদ্ধ ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শনিবার ভোর রাতে মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দুবাই প্রবাসী দিদার আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোর ৪টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মূহুর্তে সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তবে বাড়িতে লোকজন ছিলনা। আশপাশের লোকজন ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। এরই মধ্যে পুরো ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা ২টি ফ্রিজ আসবাবপত্রসহ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের দুটি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
প্রবাসী দিদার আলীর স্ত্রী রুবি আক্তার জানান, তিনি পিত্রালয় মৌলভীবাজারে ছিলেন। ঘরের দরজা তালাবদ্ধ ছিল। তবে তিনি অভিযোগ করে বলেন এটা কি বিদ্যুতের শর্ট সার্কিটে এ ঘটনা ঘটেছে নাকি অন্যভাবে ঘটেছে এ মুহুর্তে বলা যাচ্ছে না। আমার ঘরের বিদ্যুতের তারগুলি উন্নতমানের ছিল যেখানে শর্ট লাগার কথা নয়। কেউ শত্র“তাামি করে আমার বসত ঘরটি জ্বালিয়ে দিয়ে আমাকে নি:স্ব করে দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com