সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরি

  • আপডেট টাইম রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। সন্দেহজনকভাবে ওই স্কুলের ৩ নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হল নৈশ প্রহরী আব্দুল মতিন (২৫), সামছুদ্দিন (২০) ও রামলাল দাশ (২৫)। পুলিশ সুত্রে জানা যায়, অন্যান্যদিনের মত বৃহস্পতিবার স্কুল ছুটির পর তালাবদ্ধ করে শিক্ষকরা যার যার বাড়িতে চলে যান। শনিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পান স্কুলের কম্পিউটার ও কালার প্রিন্টার নেই। এছাড়া অফিস কক্ষের তালা ভাঙ্গা। বিষয়টি পুলিশকে অবগত করলে সদর থানার এসআই সুমন চন্দ্র হাজরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিন নাইটগার্ডকে আটক করেন। নৈশ প্রহরীরা গত শুক্রবার সংক্রান্তি উপলক্ষ্যে পইলে মেলায় ছিল বলে জানায়। পুলিশ ধারণা করছে এ সুযোগেই চোর এগুলো নিয়ে গেছে। এসআই সুমন চন্দ্র হাজরা জানান, নৈশপ্রহরীদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com