বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ-নছরতপুর সড়কে ৪ ঘন্টা ব্যাপী গণ-ডাকাতি ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কামড়াপুর-নসরতপুর আঞ্চলিক সড়কের শরীফাবাদ এলাকায় গণ-ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা রাস্তায় গাছ ফেলে বিভিন্ন যানবাহন আটকিয়ে যাত্রীদের মারধর করে ৬ লাখ টাকা ও অন্যান্য মালামাল লুটে নেয়। বুধবার দিনগত রাত সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত ডাকাতি চলে। এদিকে ডাকাতির ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ সাস্তু মিয়া (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গতকাল সন্ধ্যায় পুলিশ অভিযান 24 copyচালিয়ে তার বাড়ি সদর উপজেলার দরিয়াপুর থেকে গ্রেফতার করে। ডাকাতির শিকার যাত্রীরা জানান-১০ থেকে ১২ জনের লুঙ্গি পরিহিত ও মাপলার দিয়ে মুখ বেষ্টিত একদল ডাকাত রামদা ও ছুরি নিয়ে শরীফাবাদ এলাকার ব্রীজের কাছে গাছ ফেলে ডাকাতি শুরু করে। ডাকাতরা মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা আটকায়। এ সময় এক দুবাই প্রবাসীসহ অন্যান্য যাত্রীদের মারধর করে ৬ লক্ষাধিক টাকা ও অন্তত ১৫টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুটে নেয়। ডাকাতদের প্রহারে সিএনজি চালিত অটোরিকশার চালক মাসুক মিয়ার (৩০) একটি হাত ভেঙ্গে যায়। এ সময় যাত্রীরা চিৎকারের চেষ্টা করলে ডাকাতরা হুমকি দেয়-“চিৎকার করে কোন লাভ হবে না। ৪টার আগে পুলিশ আসবে না।” ডাকাত আক্রান্ত জনৈক যাত্রী জানান-ডাকাতরা ডাকাতি শেষে রাস্তার পাশের ধানক্ষেতের হাওর দিয়ে পালিয়ে যাওয়ার ১৫ মিনিট পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতির শিকার যাত্রীদের বাকবিতন্ডা হয়। ডাকাতির শিকার এক যাত্রী বলেন- “আসলে ডাকাতের কথামতোই পুলিশ চলে। তা না হলে, তাদের কথা ঠিক হয় কিভাবে। ডাকাত বলেছে ৪টার আগে পুলিশ আসবে না। হলোও তাই, পুলিশ আসল সোয়া ৪টায়।” এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান- ছোটখাট ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com