বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইসলামী ছাত্র মজলিসের সভায় মাওঃ জালাল উদ্দিন \ ছাত্রমজলিসের প্রতিটি কর্মীকে দেশের উন্নয়নে আরো পরিশ্রম করতে হবে

  • আপডেট টাইম শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত জানুয়ারী মাসকে প্রতিষ্ঠা বার্ষিকী মাস উদযাপন উপলক্ষে গতকাল ১৫ জানুয়ারী  শুক্রবার বেলা ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান জালাল। জেলা সেক্রেটারী মোঃ রাসেল শরীফ ও বায়তুলমাল সম্পাদক কাজী ফাবাস্সীর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওঃ জালাল উদ্দিন আহমদ। বিশেষ মেহমান ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মোঃ আব্দুর রহীম সাঈদ, কেন্দ্রীয়  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাঈদুর রহমান সানী। বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল­াহ মীরপুরী, মাওঃ নোমান আহমদ, সিলেট মহানগর সহ-সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল আহাদ, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাফেজ জয়নুল ইসলাম, হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের অর্থ সম্পাদক মাওঃ আশিকুর রহমান, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি সাঈদুল ইসলাম সাঈদ, সিলেট পুর্ব জেলা সভাপতি সৈয়দ ফেদাউল হক, নবীগঞ্জ খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আব্দুল মজিদ, আজমিরীগঞ্জ থানা শাখার সভাপতি মাওঃ জুনাইদ আহমদ শাকির, বাহুবল থানা শাখার সেক্রেটারী মাওঃ আব্দুল আহাদ আজাদ, আজমিরীগঞ্জ থানার সহ-সেক্রেটারী মাওঃ মুবাশ্বির আহমদ, ছাত্র মজলিস নেতা মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল হাকিম মুন্সী, মাসুম আহমদ, সাকিবুল­াহ শামীম, হাফেজ কাওছার আহমদ, আজাদ আহমদ আসাদ, মোঃ ইব্রাহীম খলিল প্রমুখ।
সভায় প্রধান মেহমান তার বক্তৃতায় বলেন-ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে দেশ ও জাতির উন্নয়নে আরো কঠোর পরিশ্রমের মাধ্যমে কার্যক্রমকে জেলার প্রতিটি ঘরে ঘেরে পৌছে দিতে হবে। তিনি নিজেদের লেখাপড়ায় মনযোগি হবার আহŸান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com