বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে পুকুর খননকে কেন্দ্র করে উত্তেজনা

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৩৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে \ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামে একটি পুকুর পুন:খননকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছে এলাকাবাসী।
সূত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের আবু ছালেকের মালিকানাধীন একটি পুরাতন পুকুর রয়েছে। পুকুরটি এলাকাবাসী ব্যবহার করে থাকেন। সা¤প্রতিককালে পুকুরটি প্রায়  অনুপযোগি হওয়ার মত অবস্থা হয়েছে। ফলে পুকুরটি খনন করার জন্য এলাকাবাসী আববু ছালেককে অনুরোধ করেন। অনুরোধের প্রেক্ষিতে খনন কাজ শুরু করেন আবু ছালেক। কিন্তু বাধ সাধে এলাকার একটি কুচক্রি মহল। ওই মহলটি খালেক মিয়াকে দিয়ে পুকুর খনন কাজে বাধা প্রদান করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে পার্শ্ববর্তী রাজা মিয়ার ছেলে আলী আজম জানান, পুকুরটি দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী শতাধিক পরিবার ব্যবহার করে আসছে। বর্তমানে পুকুরটি ভরাট হয়ে যাওয়ায় পার্শ্ববর্তী লোকদের সুবিধার জন্য আমরা ছালেক মিয়াকে পুকুরটি খনন করে দেওয়ার অনুরোধ করলে ছালেক মিয়া পুকুর পুন:খনন কাজ শুরু করেন। অন্যায়ভাবে লাভের আশায় এলাকার একটি প্রভাবশালী মহল এর বিরোধীতা করছে। পার্শ্ববর্তী আব্দুল মালেক ও আবু ছায়েদ জানান, আমাদের সুবিধার জন্যই আবু ছালেক পুকুরটি খনন করছেন। এ পুকুরটি আমরা দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে চর্তুদিকের পাড় ভেঙ্গে ভরাট হয়ে গেলে খননের প্রয়োজন হয়। বাধা প্রদানকারী খালেক মিয়া জানান, পুকুরটি খনন করা হলে আমাদের বাড়ি ঘর পুকুরে বিলিন হয়ে যাবে। এজন্য আমরা তাকে বাধা প্রদান করছি। পুকুরের মালিক আবু ছালেক জানান, এলাকার শতাধিক পরিবারের লোকজন এই পুকুরে গোসল করা সহ সব ধরনের কাজে ব্যবহার করেন। দীর্ঘদিন ব্যবহারের ফলে পুকুরটি ভরাট হয়ে যায়। ফলে তাদের অনুরোধে আমি পুকুরটি খনন কাজে হাত দেই। বাধা প্রদানকারী খালেক মিয়ার ভাই আব্দুল মালেক জানান, ছালেক মিয়া আমাদের প্রতিবেশি লোকদের ব্যবহারের জন্যই আমাদের অনুরোধে পুকুর খনন করছে। এই পুকুরটি আমরাই বেশি ব্যবহার করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com