রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে মাতাল মোটর সাইকেল চালকের করুণ মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৫৭৯ বা পড়া হয়েছে

আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে \ আজমিরীগঞ্জে গভীর রাতে মাতাল অবস্থায় মোটরসাইকেল চালানোকালে সড়ক দূর্ঘটনায় এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। জানা যায়, সদর ইউনিয়নের রনিয়া গ্রামের দেবেন্দ্র দাসের পুত্র দিলীপ দাস (৩২) দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করে আসছিল। বিগত একমাস পূর্বে সে তার নিজের জমি বিক্রী করে ১ লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করে। ওই সাইকেল দিয়ে ভাড়ায় যাত্রী বহনের কাজ করত সে। এরই ধারাবাহিকতায় গত সোমবার দিবাগত গভীর রাতে কাকাইলছেও এলাকার সৌলরী মুচিপাড়ায় চোলাই মদ সেবন করে মোটরসাইকেলে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিছুক্ষণ পর সৌলরী-কাদিরপুর গ্রামের পাশে অবস্থিত কার্লভাটের নিকট পৌঁছুলে নিয়ন্ত্রন হাড়িয়ে গভীর খালের পানিতে পড়ে যায়। রাত অনুমানিক ৩টার দিকে দিলীপের মরদেহ টহল পুলিশের নজরে আসে। পর মোটরসাইকেল সহ লাশ উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। পরদিন মঙ্গলবার সকালে খবর দিলে নিহতের স্বজনরা এসে মোটরসাইকেল সহ লাশ থানা থেকে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com