বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাতাশে ঠান্ডা হাওয়া হলেও সোনার চাঁন্দদের পকেট গরম

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জে শীত ছাড়ানোর সময় পার ও তাশ খেলার নামে জমজমাট হয়ে উঠেছে জুয়ার আসর। খেলা থেকে হপ্তা নিচ্ছে স্থানীয় প্রভাবশালী পাতি নেতা ও কিছু  অসাধু মুুরুব্বি টাইপের লোক। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ওই সব খেলা চলে। এতে যুবক-বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্ছারাও বাধ যাচ্ছেনা। শহর থেকে গ্রাম নিরাপদ স্থান হওয়ায়, জুয়ারীরা বেচে নিয়েছে বিভিন্ন বাড়ী, মাজারের আশ্রম, কবর স্থান, বাঁশ বাগান, নদীর চড়, হাঁসের ফার্ম ও প্রাইমারী স্কুলের ছাঁদ। দিনের বেলা কেউ দেখলে বা প্রতিবাদ করতে চাইলে তারা বলছে আমরা টাইম পাস করার জন্য তাশ খেলছি। আর রাতে হলে কেউ বলছে সেলু পাহারা দিচ্ছি আবার কেউ বলছে পানি। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক জুয়া খেলায় সুদে টাকা ব্যবসায়ী জানান, প্রতিদিন তার প্রায় ১০/২০ হাজার টাকা সুদে যাচ্ছে। আর প্রতিটি খেলাতে প্রায় অর্ধ লক্ষ টাকার খেলা হচ্ছে। ওই সমস্ত জুয়া খেলার দর্শক হচ্ছে উঠতি বয়সের যুবকরা এবং ট্রেইনার হিসেবে কাজ করছে এক শ্রেণীর অসাধু মধ্যবয়সী মুরুব্বি টাইপের লোকেরা। স্থানীয় লোকদের হাত করে বহিরাগতরা এসে জমাচ্ছে জুয়া ও মাদকের আসর। এতে এলাকায় বেড়েছে চুরি ও মাদক ব্যবসা। কেউ গাঁজা বিক্রী করে জুয়া খেলে আবার কেউ জুয়া খেলে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে। দেদারচে চলছে জুয়া ও মাদকের জমজমাট হাঁট। এতে শায়েস্তাগঞ্জ ও তার আশ পাশের গ্রাম গঞ্জে মানুষ এখন চোর ও জুয়ারীদের বেপরোয়া উপদ্রবে আতংকিত। স্থানীয় সচেতন মহল প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com