বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের নথি তলব \ ১৭ জানুয়ারী শুনানি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন এর নথি তলব স্থগিতাদেশ বাতিল চেয়ে আবেদনের প্রেক্ষিতে ১৭ জানুয়ারি শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ভোট গণনায় গড়মিলের অভিযোগ এনে এবং শায়েস্তাগঞ্জ পৌরসভায় নির্বাচিত মেয়রের বিষয়ে গেজেট প্রকাশ স্থগিত চেয়ে ৪ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন বিএনপি মনোনীত পরাজিত মেয়র প্রার্থী ফরিদ আহমেদ অলি। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের বেঞ্চ শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের ব্যালট পেপার ও প্রয়োজনীয় সব কাগজপত্র সাতদিনের মধ্যে হাইকোর্টে দাখিল করার জন্য আদেশ দিয়েছিলেন। হাইকোর্টের নথি তলবের আদেশ স্থগিত চেয়ে রীট আবেদন করেন নব-নির্বাচিত মেয়র ছালেক মিয়া। তার আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ গত ৬ জানুয়ারি দুই সপ্তাহের জন্য নথি তলবের আদেশ স্থগিত করেন। রবিবার অলির পক্ষে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক চেম্বার জজের স্থগিতাদেশ বাতিল চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে চেম্বার জজ আগামী ১৭ জানুয়ারি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ফুলকোর্টে স্থগিতাদেশ বাতিলের শুনানির জন্য দিন ধার্য্য করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com