রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গডফাদারসহ ৭ ডাকাত রিমান্ডে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ৫৮৫ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের নসরতপুর গ্রামে প্রবাসির বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের গডফাদারসহ ৭ ডাকাতকে রিমান্ডে এনেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে এসআই ওমর ফারুক মন্ডল ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ছানা উল­াহ একদল পুলিশ নিয়ে হবিগঞ্জ কারাগার থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে সদর থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, তাদের কাছ থেকে ডাকাতির ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এ মুহুর্তে তা প্রকাশ করা যাচ্ছে না। আটককৃতরা হল, ডাকাতদলের গডফাদার সুমন মিয়া, সদস্য রাজু আহমেদ, আশিকুর রহমান, আনিছ মিয়া, ফয়সল আহমেদ, আমিন আলী ও আজগর আলী। তাদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় ৫০টিরও বেশি ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। স¤প্রতি তারা নসরতরপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি করে। এ সময় জনতার গণপিঠুনিতে এক ডাকাত মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com