বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে মাদ্রাসা ছাত্রীকে নিয়ে পলায়ন প্রেমিকের বোনের বাড়ি থেকে উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৩
  • ৬০১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বহুবলে ১৪ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে নিয়ে পালিয়ে যাবার পর ওই দিন রাতেই হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানা যায়, হিলালপুর সুন্নীয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ১৪ বয়সী ওই সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মাদ্রাসার গেইটে স্টেশনারী দোকানের মালিক একই গ্রামের আছকির মিয়ার পুত্র নানু মিয়া (২৫)। নানু মিয়া গত মঙ্গলবার ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। ওই দিনই হবিগঞ্জে নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের ভগ্নিপতির বাড়িতে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে হিলালপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুল আহাদ তালুকদার ফরিদ ও মেম্বার নাঈম উল্লাহ মিয়া রাতেই নানুর বোনের বাড়ি গিয়ে বিবাহের আশ্বাস দিয়ে ছাত্রীকে উদ্ধার করে পরিবারের নিকট সমজিয়ে দেন। তবে নানু আত্মগোপন করেছে। মোবাইলে নানুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান প্রেমিকা ছাত্রীর সম্মতিক্রমে নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ করেছি। অপরদিকে দু’মুরুব্বীর সাথে যোগাযোগ করা হলে তারা ছাত্রীকে উদ্ধারের কথা স্বীকার বলেন ঘটনাটি নিতান্তই প্রতারণা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com