মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে চ্যানেল আই’র প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ৬ষ্ঠ বছর পূর্তিতে র‌্যালী

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ শ্লোগানকে প্রতিপাদ্য করে হবিগঞ্জে চ্যানেল আই’র প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের ৬ষ্ঠ বছর পূর্তি উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শফিউল আলম। চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত র‌্যালিতে অংশগ্রহণ করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডঃ আলহাজ্ব মোঃ আমির হোসেন, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহসান, দৈনিক এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহ জয়নাল আবেদীন রাসেল, মোহনা টিভি প্রতিনিধি সানু মিয়া, চ্যানেল আই’র ক্যামেরাপার্সন মোঃ শামসুজ্জামান খায়রুল, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক রোজী বেগম প্রমুখ। র‌্যালিতে হবিগঞ্জের বিভিন্ন শ্রেনী পেশার অর্ধশতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com