রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুর ও চুনারুঘাটে ২৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২৬৩ বোতল ভারতীয় মদ ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-সোমবার ভোররাতে মনতলা সীমান্ত ফাঁড়ি’র হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহলদল উপজেলার সাহেব নগর এলাকায় অভিযান চালিয়ে ১৬৩ বোতল ও দুপুরে রাজেন্দ্রপুর সীমান্ত ফাড়ির নায়েক সুবেদার আজিজুর রহমানের নেতৃত্বে বিজিবি টহলদল রামনগর এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
এছাড়া একই দিন চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্ত ফাঁড়ির হাবিলদার নুরুল হুদার নেতৃত্বে বিজিবি টহল দল নালুয়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৫ বোতল, চিমটিবিল সীমান্ত ফাঁড়ির হাবিলদার কামাল মজুমদারের নেতৃত্বে বিজিবি টহলদল বাশঁবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন এবং সন্ধ্যায় বাল­া সীমান্ত ফাঁড়ির নায়েক বাবলুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বাইসাইকেল উদ্ধার করেন। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com