শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

রিচি ইউনিয়ন অফিসের জায়গা দখলের চেষ্টা ॥ পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৩
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলী ২নং রিচি ইউনিয়ন অফিসের খালী জায়গা দখলের পায়তারা করছে একটি মহল। ভূমিদস্যু ওই মহলটির কবল থেকে পরিষদের জায়গা রক্ষা করতে করণীয় ঠিক করতে পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছের সভাপতিত্বে ও সচিব আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- ইউপি সদস্য কাজল আহমেদ, জালাল আহমেদ, আনোয়ার হোসেন সাজু, আমীর হোসেন, নুরুল হক, আবুল বাশার জুমন, আব্দুল কাইয়ুম, অলিউর রহমান, আব্দুল উদ্দিন খান, মায়ানুর বেগম, নুর চান ও হোসনা আক্তার। সভায় ভূমিদস্যু ওই মহলটির ন্যাক্কারজনক কর্মকান্ডের তীব্র নিন্দা জানানো হয়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ বলেন- ইউনিয়ন অফিসের পশ্চিম পার্শ্বে পরিষদের কিছু খালী জায়গা রয়েছে। ওই জায়গাটি দখল করতে একটি মহল চেষ্টা করছে। আমরা জনগণের এই সম্পত্তি রক্ষায় করণীয় ঠিক করতে জরুরী সভা করেছি। সভায় প্রাথমিকভাবে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। পর্যায়ক্রমে সব ধরণের পদক্ষেপ নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com