বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে শাহ্ তাজ উদ্দিন কোরেশী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণী

  • আপডেট টাইম রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬
  • ৪৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নতুন বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়ার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়া। প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য আব্দুল তাহিদ। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কুবাদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল তাজ, মোঃ আজগর আলী, সালেহা বেগম, আছমা খাতুন, মিজানুর রহমান এবং মাছুম মিয়া চৌধুরী। বই বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হয়ে দেশ ও জাতি গঠনে বিশেষ অবদান রাখার আহŸান জানান। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি গুরুত্বারোপ করেন এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে লেখাপড়া করার জন্য বিশেষভাবে তাগিদ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com