বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তানগরে মেয়র প্রার্থী সেলিমের পোস্টারে আগুন

  • আপডেট টাইম সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ৬৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ এবার হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের নির্বাচনীয় পোস্টারে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। গতকাল রাত ১০টার দিকে শহরের শায়েস্তানগর হকার্স মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, শায়েস্তানগর হকার্স মার্কেটের সামনের রাস্তার উপর থেকে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের পোস্টার কে বা কারা নামিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে পোস্টারগুলো পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই ওমর ফারুক ও এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এস আই মিজানুর রহমান মিজান জানান, ঘটনার সাথে জড়িতের পুলিশ গ্রেফতারের জন্য অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে এ খবর পেয়ে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com