বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

মামালা বা গ্রেফতার আতংক ছড়িয়ে নির্বাচনী মাঠ ফাকা করা যাবে না-আলাল

  • আপডেট টাইম সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ৭০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী আলহাজ্ব জি কে গউছের নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গতকাল রবিবার দুপুরে শহরের শায়েস্তানগর, ফায়ার সার্ভিস রোড, বেবি স্ট্যান্ড ও ইনাতাবাদ এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি গণসংযোগ করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এর পূর্বে শায়েস্তানগর এলাকায় এক পথসভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, দেশের ২৩৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলেও হবিগঞ্জ পৌরসভা নিয়ে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। মিথ্যা অভিযোগে মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের মনে রাখতে হবে এই সরকারই শেষ সরকার না। তাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহŸান জানান তিনি। তিনি বলেন, মিথ্যা মামালা ও গ্রেফতার আতংক ছড়িয়ে নির্বাচনী মাঠ ফাকা করা যাবে না।
জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ খালিকুজ্জামান চৌধুরী, এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন, এডঃ শামছু মিয়া চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, মাহবুবুর রহমান আউয়াল, জালাল আহমেদ, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, আমিনুল ইসলাম বাবুল, সৈয়দ মুশফিক আহমেদ, এডঃ কামরুল ইসলাম, এডঃ ফাতেমা ইয়াছমিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com