বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আওয়ামীলীগ মেয়র প্রার্থীর প্রচার মাইকে দুর্বৃত্তের আগুন

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ৮৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের প্রচার মাইক ও রিকশা আগুনে পুড়িয়ে দিয়েছে কে বা কারা। গতকাল শনিবার রাত পৌনে ৮টায় হবিগঞ্জ পৌরসভার ব্যাকরোডের বৃন্দাবন সরকারি কলেজের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলাকায় দাঁড় করিয়ে রাখা প্রচার মাইকটিতে কে বা কারা আগুন দেয়। এতে রিকশা এবং মাইকটি পুড়ে যায়। তবে, মাইকের মেশিনটি রিকশায় ছিল না। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় কেউ আহত হননি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় কোন অভিযোগও পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com