সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে গৃহবধুর মৃত্যু নিয়ে ধুম্রজাল

  • আপডেট টাইম বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫
  • ৫৫৩ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ বাহুবল উপজেলার অমৃতা গ্রামে গৃহবধুর মৃত্যু পরবর্তী ঘটনা নিয়ে রহস্য ও ধুম্রজাল সৃষ্টি হয়েছে। গৃহবধুর পিতার অভিযোগ করেছেন তার কন্যাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পরও ময়না তদন্ত না করে লাশ নিয়ে যাওয়ায় রহস্য আরো ঘনীভূত হয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রউফের কন্যা সাজনা বেগম (২০) এর সাথে একই গ্রামের সরাজ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর সাজনার পরিবার কোন খোজ খবর রাখেনি। রবিবার সকালে সাজনা স্বামীর বাড়িতে একটি পুত্র সন্তান জন্ম দেয়। এরপর সে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে বাহুবল পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ খবর সাজনার পিতার নিকট পৌছলে বেপরোয়া হয়ে উঠেন এবং তার সন্দেহ হয় কন্যাকে স্বামীর বাড়ির লোকজন হত্যা করেছে। এ ব্যাপারে বাহুবল থানায় অভিযোগ দেয়া হলে এসআই সজিব ইসলামের নেতৃত্বে পুলিশ স্বামীর বাড়ি থেকে সাজনার লাশ উদ্ধার করে গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে। কিন্তু রহস্যজনক কারণে লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চাইলে পুলিশ বাঁধা প্রদান করে। এ সময় সাজনার পরিবারের লোকজন সটকে পড়ে। সকাল থেকে বিকাল পর্যন্ত পুলিশ লাশ নিয়ে মর্গে অপেক্ষা করে। এক পর্যায়ে বিকালে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই সাজনার লাশ নিয়ে যায় পিতা। এ ব্যাপারে এসআই সজিব জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com