বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী তানভীর হবিগঞ্জ-৪ আসনে আ.লীগ নেতা-কর্মীদের টেনশন

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৬৮২ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জ-৪ আসনে বিদ্রোহী প্রার্থী সৈয়দ তানভীর আহম্মদকে নিয়ে টেনশন বাড়ছে আওয়ামীলীগ নেতা-কর্মীদের। বুনিয়াদী সিটটি হাতছাড়া হয়ে যায় কিনা এ নিয়ে দুঃচিন্তার অন্ত নেই তাদের। তরুণ শিল্পপতি সৈয়দ তানভীর আহম্মদ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘তালা’ প্রতীক নিয়ে লড়ছেন নৌকার বিরুদ্ধে। প্রচার-প্রচারনায় সৈয়দ তানভীর অনেকটাই এগিয়ে রয়েছেন। সেই প্রাদেশিক পরিষদ নির্বাচন থেকে এ পর্যন্ত চুনারুঘাট-মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ সংসদীয় আসনটি ছিল সাবেক সমাজ কল্যানমন্ত্রী, আওয়ামীলীগের বর্ষিয়ার নেতা এনামুল হক মোস্তফা শহীদের দখলে। মাঝে এরশাদ সরকারের আমলে সৈয়দ তানভীরের  পিতা সৈয়দ মোহাম্মদ কায়সার ও বিএনপি সরকারের আমলে চাচা সৈয়দ মোহাম্মদ ফয়সলের দখলে ছিল এ আসনটি। আসন্ন নির্বাচনে সৈয়দ তানভীর হবিগঞ্জ-৪ আসনের দখল নিতে সর্বশক্তি নিয়োগ দিয়েছেন। তিনি যুব সমাজকে নিয়ে এসেছেন এক কাতারে। আওয়ামীলীগের একাংশ, বিএনপি, জাজীয়পার্টি, জামাতসহ অন্যান্য দলের নেতা-কর্মীরাও তার পতাকা তলে জড়ো হয়েছেন। এ কারনে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছেন আওয়ামীলীগের নতুন প্রার্থী এডভোকেট মাহবুব আলী। এ ব্যাপারে আওয়ামীলীগের নেতা-কর্মীরা বলেন, হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের মাইনরটি ভোটাররা নৌকা প্রতীকে বার বার ভোট দিয়ে তাদের প্রার্থীকে জয় এনে দেন। এবারও এর ব্যত্যয় ঘটবেনা। জয় নৌকারই হবে। অপর দিকে সৈয়দ তানভীরের সমর্থকরা দাবী করেছেন, ‘চা জনগোষ্টী’ সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন সৈয়দ তানভীর। এ কারনে চা শ্রমিক ভোটাররা এবার ‘তালা’ প্রতীকে ভোট দিবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ ভোটরদের আগ্রহ না থাকলেও সৈয়দ তানভীর ও মাহবুব আলীর প্রচারণার কৌশল নিয়ে চায়ের টেবিল উত্তপ্ত হয়ে উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com