মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান’র ঐক্যের ডাক আসুন আমরা সম্মিলিত নাগরিক আন্দোলন গড়ে তুলি

  • আপডেট টাইম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩
  • ৭৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের দূর্বিষহ ও যন্ত্রনাদায়ক ছাড়া আর কিছুই নয়। একদিকে নির্বাচনের নামে হাস্যকর ও প্রহসনের খেলা চলছে, অপরদিকে নিরীহ মানুষের উপর চলছে নির্বিচারে গুলি, অগ্নি সংযোগ এবং খুনের ঘটনা। শিক্ষার্থীদের শিক্ষা জীবন আজ বিপর্যস্থ। সৃষ্টি হচ্ছে মেধাশূন্যতা। ব্যবসায়ীরা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা এ রাজনৈতিক অস্থিরতার মারপ্যাচে পুঁজি হারিয়ে দারিদ্রের মিছিল দীর্ঘায়িত করছেন। শিল্প বাণিজ্য সবই আজ বিপন্ন। মুখে গণতন্ত্রের দোহাই দিয়ে বিবেকহীনভাবে মানুষের স্বাধীনতা তথা স্বাধিনভাবে জীবিকা ও পথচলা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ অবস্থা থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়। কিন্তু দেশের প্রধান রাজনৈতিক দলগুলো মানুষের হৃদয়ের আহাজারী বুঝতে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় দলমত নির্বিশেষে সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর বিকল্প নেই। নাগরিক অধিকার রক্ষায় নাগরিকদেরকেই দায়িত্ব নিতে হবে। খুন, গুম ও জ্বালাও পোড়াও আর মসনদের রাজনীতি পরিত্যাগ করে আসুন আমরা দেশবাসী ঐক্যবদ্ধ হই। জনগণের ঐক্য আজ সময়ের দাবী। এ উপলক্ষ্যে মত বিনিময়ের জন্য আগামী ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ বার লাইব্রেরী প্রধান শাখায় আমরা হবিগঞ্জের সম্মিলিত নাগরিক সমাজ আলোচনায় বসতে চাই। চলমান সন্ত্রাস নির্ভর রাজনীতির কষাঘাত থেকে হবিগঞ্জকে মুক্ত রাখতে আসুন আমরা সম্মিলিত নাগরিক আন্দোলন গড়ে তুলি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com