বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাঁতির নীচে অন্ধকার

  • আপডেট টাইম সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ৭৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তা ও ফুটপাতে বসানো হয়েছে বিভিন্ন ধরনের দোকান। এতে সাধারণ মানুষ চলাচলে মারাত্মক বাধার সম্মুখীন হচ্ছে। প্রকাশ, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তার দু’পাশে পায়ে হেটে চলাচলের জন্য নির্মাণ করা হয়েছে ফুটপাত। এতে পথচারীরা স্বাচ্ছন্দে পায়ে হেটে চলাচল করতো। কিন্তু ইদানিং হঠাৎ করে ফুটপাতে বসানো হয়েছে দোকান। রাস্তায়ও ভ্যানগাড়িতে ফসরা সাজিয়ে দিব্যি বেচা-কেনা চালিয়ে যাচ্ছে। এ সব দোকানের ক্রেতারা রাস্তায় দাড়িয়ে কেনাকাটা করে। জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান দু’টি ফটক দিয়ে প্রবেশ করতে বাধার সম্মুখীন হতে হয় ওই সব দোকানের জন্য। এ সব দোকানের কারণে রাস্তা দিয়ে যান চলাচল বিঘœ হচ্ছে। যে কোন সময় দুর্ঘটনাও ঘটতে পারে। কারো কারো মতে কালেক্টরেট ভবনের কতিপয় ব্যক্তি এসব দোকান থেকে প্রতিদিন কালেকশন করে থাকে। তবে এর সত্যতা পাওয়া যায়নি। জনসাধারনের দাবী এসব দোকান উচ্ছেদ করে ফুটপাতটি জনগণের চলাচলের উম্মুক্ত করে দেয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com