বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে। গতকাল বুধবার এম সাইফুর রহমান টাউন হলে দুপুর ১ টায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান ও পিপি এডভোকেট আকবর হোসেন জিতু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আব্দুর রউফ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভার শুরুতে পবিত্র কোরআন হতে তেলওয়াত করেন মুফতি বেলাল আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস। সিদ্ধার্থ বিশ্বাসের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশন করেন হবিগঞ্জের স্থানীয় শিল্পীবৃন্দ। সভায় ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা পদক ও উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com