বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ৪ জুয়ারী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ভানুদেব গ্রাম থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গতকাল সোমবার রাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোলার বাজার ষ্ট্যান্ড সংলগ্ন ভানুদেব গ্রামের সাজন মিয়ার একটি ঘরে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ একদল পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় জুয়া খেলারত ফুটারচর গ্রামের খরছু মিয়া (৪০), আংগুর মিয়া (২৫), আনহার আলী (২৬) ও ভানুদেব গ্রামের ওয়াহিদ মিয়া (৩০) কে পুলিশ গ্রেফতার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও একটি রামদা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক সাজন মিয়া কৌশলে পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com