শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জে আবু জাহির এমপি’র নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩
  • ৫৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার বিকেল ৩টায় শায়েস্তাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল খান এর পরিচালনায় নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, আগামী ৫ জানুয়ারী সংসদ নির্বাচনে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। হবিগঞ্জ সদর-লাখাই আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আবারো নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য এলাকার সর্বস্তরের মানুষকে নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে স্বতস্ফূর্তভাবে ভোট প্রদান করার আহবান জানান।
আবু জাহির বলেন, গত ৫ বছরে হবিগঞ্জ-লাখাই এলাকার উন্নয়নে আমি দিন রাত পরিশ্রম করেছি। আগামী দিনেও জননেত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্র ক্ষমতায় গেলে এলাকার অবশিষ্ট কাজ সমাপ্ত করতে পারব।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, চেয়ারম্যান আলী আহাম্মদ খান, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত, সদস্য ইব্রাহীম মিয়া, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোতাহের হুসেন রিজু, শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগ সভাপতি মোঃ আব্দুল মুকিত, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজিউর রহমান ইমরান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাকির মেম্বার, শ্রমীক লীগের যুগ্ম-আহব্বায়ক জামাল মিয়া, দুলাল মিয়া, লিটন মিয়া, কুতুব মেম্বার, আব্দুল আজিজ প্রমূখ। সভার শুরুতে জাতীয় পার্টির নেতা ও শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার আব্দুস শহীদ এমপি আবু জাহিরের প্রচেষ্ঠায় এলাকার উন্নয়নে ও আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে এমপিকে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com