বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ সদর উপজেলার চতুল গ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার চতুল গ্রামে সেলিম চৌধুরী (৩০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের দুদু মিয়া চৌধুরীর পুত্র। গতকাল শনিবার বিকালে সেলিমের দেহ ঘরের তীরে সাথে ঝুলতে দেখে পরিবারের লোকজন লাশ নামিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিঠুন রায় তাকে মৃত ঘোষণা করেন। মৃতের পরিবার সূত্রে জানা যায়, সেলিম চৌধুরী ২ সন্তানের জনক। বিভিন্ন কারণে গত কয়েক দিন ধরে স্ত্রীর সাথে তার ঝগড়া ফ্যাসাদ চলে আসছিল। ধারণা করা হচ্ছে মানসিক ব্যর্থতা থেকে সে আত্মহত্যা করেছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন। এব্যাপারে তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্টের আগে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com