সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

পাহাড়পুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার \ হত্যার অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ৭১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আজমিরীগঞ্জের পাহাড়পুরে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রভা রাণী দাস (২২) নামের ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। তার এই মৃত্যু রহস্য নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। জানা গেছে, প্রায় দুই বছর পূর্বে বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুড় গ্রামের অনিল চন্দ্র দাসের কন্যা প্রভা রানী দাসকে ভালবেসে বিয়ে করে পাহাড়পুর গ্রামের শ্যামা চরণ দাসের পুত্র শিক্ষক প্রবির চন্দ্র দাস। কিন্তু সামাজিকতার দোহাই দিয়ে প্রবিরের পরিবার প্রথমে এ বিয়ে মেনে নিতে চায়নি। পরে শালিস বিচারের প্রেক্ষিতে দাম্পত্য জীবন শুরু করে প্রভা ও প্রবির। ইতিমধ্যে প্রায় ৬ মাস পূর্বে প্রভা রানীর গর্ভে ফুটফুটে এক কন্যা সন্তান জন্ম নেয়। এদিকে, কিছুদিন ঘর সংসার করার পরই প্রভা রানী দাসের উপর যৌতুকের জন্য নীপিড়ন শুরু হয়। এ নিয়েও বার কয়েক শালিস বৈঠক হয় বলে জানা যায়। এদিকে গতকাল বুধবার ভোর রাত ৫টার দিকে শশুরালয়ের ঘরের পাশে একটি গাছে প্রভা রানীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে আজমীরিগঞ্জ থানার এসআই মফিজ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে প্রভা রাণীর পিতা অনিল চন্দ্র দাস পুলিশ ও সাংবাদিকদের জানান, তার মেয়েকে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com